September 27, 2026, 6:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় আবার যুদ্ধ শুরু করলে ইসরাইলকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিল ইয়েমেনের আনসারুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আব্দুল মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু হলে দখলদার ইসরাইলে আগুন জ্বলবে।

তিনি পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনি জাতি এবং প্রতিরোধকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনি জাতির অবিচল অবস্থানের উপর জোর দিয়েছেন। তিনি যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে পরামর্শ দেন।

তিনি আরো বলেন, “ইহুদিবাদী ইসরাইল আবারও যুদ্ধের পথে এগোলে সমস্ত ইহুদিবাদী অঞ্চল আক্রমণের মুখে পড়বে এবং আমরা নানা উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করব।”

গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধবিরতি মেনে চলতে শত্রুর ব্যর্থতার কথা উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের জনগণকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের অবস্থানে কোনো পরিবর্তন আসে নি।

তিনি স্পষ্ট করে বলেন, “আমরা ফিলিস্তিন ও লেবাননে আমাদের মুজাহিদ ভাইদের আবারও বলছি যে, তোমরা একা নও, আল্লাহ তোমাদের সাথে আছেন এবং আমরা তোমাদের পাশে আছি। ”

তিনি ইহুদিবাদী ইসরাইলকে অতীত ভুলের পুনরাবৃত্তি না করার পরামর্শ দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page