November 27, 2026, 11:28 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত থাকার নির্দেশ উত্তর কোরীয় নেতা কিমের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি উৎক্ষেপণ পরীক্ষা চালানো তদারকি  করেছেন এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য পূর্ণ প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম ‘কেসিএনএ’ এ তথ্য জানিয়েছে।

পিয়ংইয়ং থেকে এএফপি আজ একথা জানায়।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে কিম বলেন, যেসব শত্রু উত্তর কোরিয়ার নিরাপত্তার পরিবেশ ক্ষতিগ্রস্ত করার যে চেষ্টা চালাচ্ছে- তাদের সতর্ক করতে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা এবং পারমানবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা দেখানো হয়েছে। শক্তিশালী আঘাত করার ক্ষমতাই নিখুঁত প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ দেয় বলে তিনি মন্তব্য করেন।

বুধবার কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলের কাছে সাগরের উপর দিয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা বুধবার সকাল থেকেই ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উত্তরের প্রস্তুতি টের পায় এবং স্থানীয় সময় সকাল ৮টার দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের গতিপথের দিকে নজর রাখে।

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র অস্ত্রভাণ্ডারে যোগ করতে উত্তর কোরিয়া বেশ কয়েকবছর ধরেই চেষ্টা চালিয়ে আসছিল। তাদের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অবশ্য আন্তর্জাতিক মহলকে খুব একটা চিন্তিত দেখা যাচ্ছে না, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারে তাদের ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞাও নেই।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page