September 24, 2026, 12:16 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে ভিন্ন সিদ্ধান্ত : সালাহউদ্দিন আহমেদ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্চের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে দেশের রাজনৈতিক দলগুলো বসে ভিন্ন সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাই, চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিন। তা না হলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে।

শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন, এনআরএফ আয়োজিত এক আলোচনা সভা ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও বক্তব্য রাখেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা এখনও মিনমিনিয়ে কথা বলছেন বিদেশি গণমাধ্যমে। তবে দেশে প্রেস কনফারেন্সে এ নিয়ে কথা বলছেন না।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে নির্বাচন দিয়ে দিন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page