October 11, 2026, 4:15 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে সিভিক হাইব্রিড গাড়ি তৈরি করবে জাপানের হোন্ডা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্ভাব্য মার্কিন শুল্ক এড়াতে পরবর্তী প্রজন্মের সিভিক হাইব্রিড গাড়ি মেক্সিকোতে না বানিয়ে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে বানানোর সিদ্ধান্ত নিয়েছে হোন্ডা। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

হোন্ডার এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো ও কানাডার ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে গাড়িনির্মাতারা। বেশ কয়েকটি প্রতিষ্ঠান এ শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও হোন্ডার এই পদক্ষেপ হচ্ছে প্রথম কোনো বড় জাপানি গাড়িনির্মাতার কার্যকরী উদ্যোগ।

সূত্র জানায়, জাপানের দ্বিতীয় বৃহত্তম গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটি শুরুতে মেক্সিকোর গুয়ানাজুয়াতোতে ২০২৭ সালের নভেম্বর থেকে সিভিক উৎপাদনের পরিকল্পনা করেছিল। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ইন্ডিয়ানা ও কানাডার পরিবর্তে মেক্সিকোকে বেছে নেওয়া হয়েছিল।

তবে এখন হোন্ডা তার পরিকল্পনা পরিবর্তন করে ২০২৮ সালের মে মাস থেকে ইন্ডিয়ানায় নতুন সিভিক উৎপাদন শুরু করতে চায়। সেখানে বছরে প্রায় ২ লাখ ১০ হাজার গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোম্পানিটি। যদি ইন্ডিয়ানার উৎপাদন চাহিদা পূরণে ব্যর্থ হয়, তবে শুল্কমুক্ত দেশগুলো থেকে আমদানিরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি।

বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়ায় নামপ্রকাশে অনিচ্ছুক সূত্ররা এই তথ্য দিয়েছেন।

হোন্ডার মুখপাত্র সিভিক উৎপাদন পরিকল্পনায় পরিবর্তন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, কোম্পানিটি বৈশ্বিকভাবে ‘সর্বোত্তম উৎপাদন ও বণ্টন’ নিশ্চিত করতে বাজারের চাহিদা ও ব্যবসায়িক পরিবেশ বিবেচনায় রাখবে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page