April 18, 2026, 1:26 am
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চরে ১২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চরে রাতের বেলা শনিবার সকাল পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সাময়িক যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী সপ্তাহে সৌদি আরবে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা। এরই মধ্যে শুক্রবার ভোররাতে পূর্ব ইউরোপের বিদ্যুৎ গ্রিড ও গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলা চালায় রাশিয়া।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার তথ্য মতে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়ার কেন্দ্রস্থলে রাশিয়ার হামলায় ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

পৃথক বিবৃতিতে খারকিভ অঞ্চলের সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান, শনিবার ভোরে বোগোদুখিভ শহরে ড্রোন হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে তিরস্কার করার পর ডোনাল্ড ট্রাম্প কিয়েভে মার্কিন সহায়তা স্থগিত করে দেন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আস্থা রাখেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের সঙ্গে অকপটে ডিল করা আমার কাছে আরও কঠিন মনে হচ্ছে। তাদের কাছে কার্ড নেই। রাশিয়ার সঙ্গে ডিল করা হয়ত সহজ হতে পারে।

ইউক্রেনে বোমা হামলার কারণে শুক্রবার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এই মন্তব্য করেন ট্রাম্প। ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে মস্কোর ‘বড় ধরনের’ ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পরেই তিনি এই সতর্কবার্তা দেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেন, রাশিয়া এখন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ওপর ‘নিষ্পেষণ’ চালাচ্ছে – এই তথ্যের ওপর ভিত্তি করে আমি রাশিয়ার ওপর বৃহৎ আকারের ব্যাংকিং নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের কথা দৃঢ়ভাবে বিবেচনা করছি, যতক্ষণ না যুদ্ধবিরতি ও  শান্তির চূড়ান্ত মীমাংসা চুক্তিতে পৌঁছানো হয়।

‘দেরি হয়ে যাওয়ার আগেই’ রাশিয়া ও ইউক্রেনকে এখনই আলোচনার টেবিলে বসার আহ্বান জানান ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার তার ইউক্রেনীয় প্রতিপক্ষ আন্দ্রি সিবিহার সঙ্গে ফোনে কথা বলেছেন।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, ফোনালাপে রুবিও তিন বছর ধরে চলা যুদ্ধ দ্রুত শেষ করতে ট্রাম্পের লক্ষ্যের ওপর জোর দেন। তিনি ‘সকল পক্ষকে একটি টেকসই শান্তি নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে হবে’ এ মর্মে জোর দেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page