August 9, 2026, 3:43 pm
শিরোনামঃ
যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক
এইমাত্রপাওয়াঃ

হিজবুত তাহরীরের ৫ সদস্যকে কারাগারে প্রেরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :হিজবুত তাহরীরের মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেফতার পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে  আদালত তাদের কারাগারে পাঠানোর আদেন দেন। একই সঙ্গে আগামী ১৩ মার্চ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

আসামিরা হলেন- মাসরাফি রহমান মাহি (২০), ইরফান শাহরিয়ার (২০), মো. সাইফুল ইসলাম (১৯), মো. আনাসুর রহমান (২০) ও মো. সোহেল রানা (৩৯)।

এর আগে শনিবার খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৭ হিজবুত তাহরীর কর্মীর ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত।

মামলার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন বাইতুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে মেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

ঘটনার পরদিন পল্টন থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page