September 29, 2026, 1:13 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার সময় মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় বেশকিছু ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া।

সোমবার (১০ মার্চ) এ কথা জানিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন, উত্তর কোরিয়ার সেনারা পশ্চিম উপকূলের সমুদ্রে এসব মিসাইল নিক্ষেপ করে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে আয়োজিত বার্ষিক ‘ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়াটি চলবে ২০ মার্চ পর্যন্ত। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির বড় ধরণের কোনো যৌথ সামরিক মহড়া এটি।

চিরশত্রু দু’দেশের মহড়াকে ‘চরম উস্কানিমূলক’ আখ্যা দিয়ে উত্তর কোরিয়া এক বিবৃতিতে জানায়, এ ধরণের কার্যক্রম সরাসরি যুদ্ধের আশঙ্কা বাড়াবে।

এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে তিনবার সাক্ষাৎ করেন। এবার যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সর্ম্পক চালুর প্রত্যাশা করেছেন তিনি।

ট্রাম্পের এ প্রস্তাবে উত্তর কোরিয়া এখনো কোনো জবাব দেয়নি। তবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসাবে অভিহিত করেছেন কিম।

এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র ও তাদের এশীয় মিত্রদের মোকাবেলায় উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তির ‘মৌলিক বৃদ্ধি’ করবে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া এমন সময় হচ্ছে, যখন দক্ষিণ কোরিয়ার দুটি যুদ্ধবিমান ভুলবশত নিজদের দেশেই বেসামরিক ব্যক্তিদের বাড়িঘড়ে বোমা ফেলে। গত সপ্তাহের ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা মারাত্মক।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page