May 4, 2026, 12:23 pm
শিরোনামঃ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী : ইরান
এইমাত্রপাওয়াঃ

প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণ বেড়ে যাচ্ছে : রুহুল কবির রিজভী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঘটনার আগের গুলোর বিচার যদি হতো, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না।

সোমবার (১০ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশ শেষে র‍্যালিটি বিএনপি অফিসের সামনে থেকে কাকরাইল মোড়, প্রেস ক্লাবের সামনে হয়ে বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, শিশু বোনের বাড়িতে নিরাপদ নয়, তাহলে আর কোথায় নিরাপদ হবে?

প্রশাসন যদি আগের ঘটনাগুলোর বিচার করতো তাহলে এমন ঘটনা ঘটতো না। ১৫ বছর তো শেখ হাসিনা সব কিছু ধ্বংস করে দিয়েছে। মানুষ নৈতিকতা শেখে পরিবার আর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, শেখ হাসিনা ১৫ পাঠ্যবইয়ে শুধু তার পিতা, মাতা, ভাই-বোনকে যুক্ত করে কোমলমতি শিক্ষার্থীদের পড়িয়েছেন।

তিনি বলেন, অবৈধ সম্পদ সমাজে বিশৃঙ্খলা ও অপকর্ম সহায়তা করে। কারণ আওয়ামী লীগের মন্ত্রী- এমপিরা তো হাজার কোটি টাকা লুট করেছে। আর তারা দুর্নীতিবাজ, লুটপাটকারীদের এমপি মন্ত্রী বানিয়ে ১৫ বছর অরাজকতা প্রতিষ্ঠা করেছিলো।

তিনি বলেন, আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। নারীরা এখন নিরাপদ নয়। আছিয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমস্ত আইনি দায়িত্ব নিয়েছেন। তিনি দ্রুত গতিতে নারী নেত্রীদেরকে হাসপাতালে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, তৃণমূলে, ওয়ার্ডে, থানায় প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন। এটাতো একটা বড় প্রশ্ন। এর দায় পড়বে অন্তর্বর্তী সরকারের ওপরে। আমরা কোনো অভিযোগ করলে অন্তর্বর্তী সরকার সেটা ব্যক্তিগতভাবে নেয়। এরপরে কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে।

রিজভী বলেন, শুনছি, ডিসি অফিস, এসপি অফিস, মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তদারকি করছে। এটাতো তাদের কাজ নয়। কেউ অন্যায় করলে আপনারা ক্যাম্পাসে প্রতিবাদ করুন। আপনার জায়গা ক্যাম্পাস, আপনার হাতে বই থাকবে। এসপির রুমে গিয়ে তদারকি করা আপনার কাজ নয়।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page