July 28, 2026, 2:34 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ৩৩৭টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ১০টি অঞ্চলে ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এই খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি রাশিয়ান অঞ্চলে ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যা তিন বছরের মধ্যে রাশিয়ার উপর সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলা বলে মনে হচ্ছে।

রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ এই খবর জানায়।

রাশিয়ার সাথে তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে সৌদি আরবে নিযুক্ত আমেরিকার শীর্ষ কূটনীতিকের সাথে ইউক্রেনের একটি প্রতিনিধিদলের দেখা করার সময় এই হামলাটি ঘটে।

সবচেয়ে বেশি ড্রোন ১২৬টি ইউক্রেন সীমান্তের ওপারে কুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। যার কিছু অংশ কিয়েভের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং ৯১টি মস্কো অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

তালিকাভুক্ত অন্যান্য অঞ্চলের মধ্যে রয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোড, ব্রায়ানস্ক এবং ভোরোনেজ এবং রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত অঞ্চলগুলো, যেমন কালুগা, লিপেটস্ক, নিজনি নভগোরোড, ওরিওল এবং রিয়াজান।

আজকের বাংলা তারিখ



Our Like Page