September 27, 2026, 6:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সরকারের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিল ইউক্রেন সরকার

সৌদি আরবের জেদ্দায় স্বাগতিক দেশের মধ্যস্থতায় আমেরিকা–ইউক্রেন সংলাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেন সরকার আমেরিকার প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছে।

গতকাল (মঙ্গলবার) সৌদি আরবের জেদ্দায় স্বাগতিক দেশের মধ্যস্থতায় আমেরিকা-ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে কিয়েভের এই সম্মতির কথা জানানো হয়েছে।

ওই বৈঠকের পর মার্কিন সরকার ইউক্রেনকে আবার সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে ৩০ দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইউক্রেন। বৈঠকে নেতৃত্বের ভূমিকা রাখেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। এখন মস্কোর কাছে যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে যাওয়া হবে বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

রুশ সরকার যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে রুবিও আশা করেন। তবে তারা যদি এতে রাজি না হয় তবে দুর্ভাগ্যবশত সেখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কী প্রতিবন্ধকতা আছে, তা ওয়াশিংটন বুঝতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

জেদ্দা বৈঠকে মার্কো রুবিওর সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমাক অংশ নেন। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এছাড়া, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে অবস্থান করলেও ওই বৈঠকে অংশ নেননি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সমারিক অভিযান শুরু করেছিল রাশিয়া। সেই থেকে এখন পযন্ত ইউক্রেন যুদ্ধ চলছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া যুদ্ধে অগ্রগতি পাচ্ছে। ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে। এর মধ্যে ক্রিমিয়াও রয়েছে, যে উপত্যকা ২০১৪ সালে দখল করে নিয়েছিল মস্কো।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page