September 29, 2026, 10:46 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সেনারা সিরিয়ার ভূখণ্ডে অবস্থান করবে অনির্দিষ্টকাল !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর অধিকৃত গোলান মালভূমির “বাফার জোন” দখলকারী ইসরাইলি সেনারা সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে।

ইসরাইল গোলান মালভূমির বাইরে সিরিয়ার বিভিন্ন অঞ্চল দখল করে চলেছে, বিশেষ করে দামেস্ক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে হারমন পর্বতের সিরিয়ান অংশ দখল করে নিয়েছে। আল-কায়েদার সাবেক নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী আবু মোহাম্মদ আল-জুলানির হাতে সিরিয়ার রাজধানীর নাটকীয় পতনের কয়েকদিন পরে দখল করে নেয়।

হারমান পর্বত দখলের বিষয়ে ইসরাইল কাটজ বলেন, “প্রতিদিন সকালে যখন আল-জুলানি দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে চোখ খুলবেন, তখন তিনি ইসরাইলি বাহিনীকে হারমনের চূড়া থেকে তার দিকে তাকিয়ে থাকতে দেখবেন এবং মনে রাখবেন যে, গোলান এবং গ্যালিলির বাসিন্দাদের যেকোনো হুমকি থেকে রক্ষা করার জন্য আমরা এখানে এবং দক্ষিণ সিরিয়ার সমগ্র নিরাপত্তা এলাকায় আছি।”

মঙ্গলবার হারমন পর্বতে একটি নতুন ইসরাইলি সামরিক ফাঁড়ি পরিদর্শনের সময় ইসরাইল কাটজ একথা বলেন। তিনি বলেন, ইসরাইলি সেনাবাহিনী “সীমাহীন সময়ের জন্য সিরিয়ায় থাকতে প্রস্তুত।”

আরবি ভাষায় জাবাল আল-শেখ নামে পরিচিত হারমন পর্বত, সিরিয়া-লেবানন সীমান্তের উপরে উঁচু তুষারাবৃত পাহাড়ের চূড়ার একটি বিশাল গুচ্ছ। এখান থেকে দামেস্কের শহরতলীর পাশাপাশি ইসরাইল অধিকৃত গোলান মালভূমি দেখা যায় যা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page