October 11, 2026, 3:13 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

তেলের ওপর নিষেধাজ্ঞায় ইরানের সমস্যা হবে না: পেজেশকিয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিজস্ব শক্তি ও সামর্থ্যের ওপর নির্ভর করলে শত্রুরা তেল নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের জন্য কোনো সমস্যাই তৈরি করতে পারবে না।

বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে দিয়ে এএফপি আরো জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব তেহরান প্রদেশের শিল্প ও হস্তশিল্পীদের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন।

তিনি জোর দিয়ে বলেছেন, ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। তিনি আরো বলেছেন, কোনো জাতি তার নিজস্ব বস্তুগত মূলধনের ওপর নির্ভরশীল থাকবে একদিন ধ্বংস হয়ে যাবে। কাজেই মানবসম্পদ, উৎপাদনকারী, শিল্পী, ব্যবসায়ী এবং বিজ্ঞানীদের প্রতি মনোযোগ দেওয়া উচিত।

দেশের বিজ্ঞানী, বিশেষজ্ঞ, শিল্পী এবং উৎপাদনকারীদের সক্ষমতার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেছেন,  শিল্প-কর্মীদের জন্য সরকার নিঃশর্ত সহযোগিতা দেওয়াকে সমর্থন করছে এবং এই গোষ্ঠীকে কাজ করার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি আরো বলেছেন, আমাদের মাঝে অবশ্যই এমন কিছু লোক আছে যারা নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে পারে, নতুন কিছু করতে পারে। তবে সব কিছুর আগে আমাদের মধ্যে এই বিশ্বাসটুকু লালন করতে হবে।

বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে নতুন নতুন ধারণা ও সমর্থন প্রয়োজন। সেইসঙ্গে নতুন পরিস্থিতি তৈরি করে আমরা মর্যাদা এবং গর্বের সাথে একসাথে বসবাস করতে পারি বলেও তিনি মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page