September 29, 2026, 10:46 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

মধ্যস্থতাকারীদের প্রস্তাব মেনে নিয়েছে হামাস ; বল এখন ইসরাইলের কোর্টে

হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল–কানু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, এটি গাজা যুদ্ধবিরতির সর্বশেষ আলোচনায় মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব মেনে নিয়েছে। এবার ইসরাইল তা মানবে কিনা সেটি তেল আবিবের ওপর নির্ভর করছে এবং বল এখন ইসরাইলের কোর্টে রয়েছে বলে হামাস মন্তব্য করেছে।

হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু শনিবার এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছেন, তাদের আলোচক দল মিশরের রাজধানী কায়রোয় ফিরে গেছেন এবং তারা যুদ্ধবিরতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে শলাপরামর্শ করছেন।

কানু বলেন, ইসরাইলি-মার্কিন সেনা ইদান আলেক্সান্ডারকে পণবন্দিদশা থেকে মুক্তি দেয়ার এবং অপর চার পণবন্দির লাশ ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়ে হামাস নিজের ছাড় দেয়ার মানসিকতা প্রমাণ করেছে। এর মাধ্যমে হামাস মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হামাসের এই মুখপাত্র বলেন, মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব গ্রহণ করার যে পদক্ষেপ তার সংগঠন নিয়েছে তা গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বিকল্প নয়, বরং এটি গাজা যুদ্ধ বন্ধ করে উপত্যকা থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহারের আলোচনা শুরু করার সুযোগ সৃষ্টি করবে। হামাস কোনো অসম্ভব শর্ত দিতে চায় না বলে কানু উল্লেখ করেন।

ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ার রক্ষা করার লক্ষ্যে গাজা যুদ্ধ বন্ধ করতে গড়িমসি করছেন বলে হামাসের এই মুখপাত্র অভিযোগ করেন। তিনি বলেন, গত ২ মার্চ থেকে গাজায় মানবিক ত্রাণের প্রবেশ বন্ধ করে দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে তেল আবিব।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page