September 27, 2026, 6:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ১২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের দখলে থাকা একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনিক এক কর্মকর্তা জানিয়েছেন, বেসামরিক এলাকা লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, যা দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, জান্তা বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্রমবর্ধমান বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) উত্তরে লেতপানহ্লা গ্রামে হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

চার বছর আগে সেনাবাহিনী যখন দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে সে সময় অস্ত্র হাতে তুলে নেয় সিঙ্গুরের ওই গ্রামের অভ্যুত্থান-বিরোধী গেরিলাদের পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। গ্রামটি এখনও তাদের দখলেই আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন, জনবহুল ওই এলাকায় বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছে। লোকজন যখন বাজারে যাচ্ছিল তখন ওই হামলার ঘটনা ঘটেছে।

ওই কর্মকর্তা বলেন, আমরা এখন একটি তালিকা তৈরি করছি। এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ বিষয়ে জান্তার এক মুখপাত্রের মন্তব্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে নিহতের সংখ্যা যাচাই করা যায়নি। এদিকে স্থানীয় পিডিএফ ইউনিট জানিয়েছে যে, হামলার ঘটনায় ২৭ জন নিহত হয়েছে।

৬২ বছর বয়সী প্রত্যক্ষদর্শী মিন্ট সোয়ে বলেন, বোমা হামলা চালানোর জন্য একটি বিমান আসতে দেখে তিনি লুকানোর চেষ্টা করেন।

তিনি বলেন, আমি যখন লুকিয়ে ছিলাম ঠিক সে সময়ই প্রচণ্ড বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমি যখন বাইরে এসে বাজারের দিকে তাকালাম, তখন দেখলাম সেখানে আগুন লেগেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page