August 9, 2026, 7:22 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলি বিমানঘাঁটিতে সফল হামলা চালিয়েছে ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে, ইহুদিবাদী ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটিতে “ফিলিস্তিন-২” নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে।

গতকাল (মঙ্গলবার) ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় “ইহুদিবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার” জবাবে এই অভিযান চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, অভিযানের মধ্যদিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে।

এর আগের দিন, ইসরাইলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরাইলের দখলদার সরকার দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

ইয়েমেনি বিবৃতিতে সতর্ক করা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে ইসরাইলের অভ্যন্তরে হামলার লক্ষ্যবস্তুর তালিকা বাড়বে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আরব এ জাতি চুপ করে থাকবে না।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page