September 27, 2026, 7:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান : পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানে কেউ আক্রমণ করার সাহস করবে না, কেননা ইরান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত।

সোমবার (২৪ মার্চ) তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা ভাববে না, কারণ তারা এর পরিণতি সম্পর্কে অবগত। তারা জানে যে, সশস্ত্র বাহিনী, ত্রাণকর্মী, সরকার এবং জনগণসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আব্বাস আরাগচি উল্লেখ করেন, আমি আবারও বলতে চাই, কোনো যুদ্ধ হবে না, কারণ আমরা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, এটি আমাদের সুনির্দিষ্ট ও স্পষ্ট নীতি। যতক্ষণ পর্যন্ত ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জনগণের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন না আসে, ততক্ষণ পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হবে না। পরোক্ষ চ্যানেলের পথ উন্মুক্ত এবং ইরান পরোক্ষ মাধ্যমে বার্তা পৌঁছে দেবে।

তিনি জোর দিয়ে বলেন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করা। এর সাথে আমরা কখনই আপস করব না।

তিনি আরও বলেন, বর্তমান মার্কিন নীতি, অভিযোগ ও ভয়াবহ দাবির কারণে সরাসরি আলোচনা অসম্ভব হয়ে পড়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page