October 11, 2026, 1:20 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

কাতারের কাছে ১.৯৬ বিলিয়ন ডলারের ড্রোন বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যে অন্যতম ঘনিষ্ঠ মিত্র কাতারের কাছে বুধবার ১.৯৬ বিলিয়ন ডলারের আটটি এমকিউ-৯বি ড্রোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ইউএস ডিফেন্স সিকিউরিটি এজেন্সি ডিএসসিএ) এক বিবৃতিতে বলেছে, ‘এই প্রস্তাবিত বিক্রয় রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে অব্যাহত থাকা একটি বন্ধুত্বপূর্ণ দেশের নিরাপত্তা উন্নত করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’

ডিএসসিএ জানায়, এই বিক্রয় ‘কাতারের নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য সময়োপযোগী গোয়েন্দা তথ্য, নজরদারি ও পুনর্গঠন, লক্ষ্য অর্জন, স্থল-প্রতিরোধী এবং ভূমি-প্রতিরোধী সমুদ্র সক্ষমতা প্রদানের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় তার সক্ষমতা উন্নত করবে।’

এটি আরো বলেছে, ‘এই সক্ষমতা প্রাথমিকভাবে আঞ্চলিক হুমকির প্রতিবন্ধক এবং এর মাতৃভূমি প্রতিরক্ষা শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে।’

পররাষ্ট্র দপ্তর সম্ভাব্য বিক্রয় অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ বুধবার মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রদান করেছে, তবে তারা এখনও লেনদেনে স্বাক্ষর করেনি।

ত্রিশ লাখ লোকের বসতি গ্যাস সমৃদ্ধ ছোট উপদ্বীপ কাতার, ইসরাইল ও হামাসের মধ্যে বিধ্বংসী সংঘাতের অবসান ঘটানোর প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল সীমান্তে ফিলিস্তিনি গোষ্ঠীটির এক আকস্মিক হামলার মাধ্যমে সংঘাতটি শুরু হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page