August 21, 2026, 5:27 am
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীতে বাসন হাতে পোশাকশ্রমিকদের ভূখা মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক শ্রম উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস পরিশোধের দাবিতে বাসন হাতে ভূখা মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা। মিছিলটি শ্রম ভবনের সামনে থেকে শুরু হয়ে পল্টন হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ‍পুনরায় শ্রম ভবনের সামনে এসে শেষ হয়।

শুক্রবার (২৮ মার্চ) এই মিছিলটি করেন শ্রম ভবনের সামনে অবস্থানরত পোশাক শ্রমিকরা। মিছিলের সময় তাদের হাতে ‘বেতন দাও’ লিখা বাসন দেখা যায়।

এসময় তারা নানা স্লোগান দিতে থাকেন। ‘কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না’, ‘দুনিয়ার মজদুর, এক হও এক হও’, ‘দিয়ে দে বেতনভাতা, নইলে খাবো তোদের ভাতা’, ‘তিন মাসের বেতন পাই না, সরকার খবর নেয় না’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘মালিকদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘বেতনভাতার সংগ্রাম, চলছে চলবে’, ‘ন্যায্য দাবির সংগ্রাম, চলছে চলবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

এর আগে, শ্রমিকদের পাওনা মজুরি ও বোনাস নিয়ে শ্রম উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় শ্রম ভবনের সামনে টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীরা সংবাদ সম্মেলন করেন।

সেখানে আন্দোলনরত শ্রমিকরা বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে শ্রম উপদেষ্টা চরম মিথ্যাচার করেছেন। শ্রমিক সমাজ তা মেনে নেয়নি। তাই আমরা আবারও রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।

এছাড়াও তিনটি কারখানার কাছে পাওনা টাকার পরিমাণও তুলে ধরেন তিনি। এতে উল্লেখ করা হয়, ৬ কোটি ৭৫ লাখ বকেয়ার বিপরীতে বৃহস্পতিবার (২৭ মার্চ) পরিশোধ করা হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা।

দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page