October 11, 2026, 12:10 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

চীনে নতুন তেলের খনি আবিষ্কার ; মজুদ ১০ কোটি টনেরও বেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের জাতীয় তেল কোম্পানি চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন (সিএনওওসি) সোমবার জানিয়েছে, তারা পূর্ব দক্ষিণ চীন সাগরে একটি প্রধান তেলক্ষেত্র আবিষ্কার করেছে। যেখানে মজুদ ১০ কোটি টনেরও বেশি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

সিনহুয়া জানিয়েছে, হুইঝো ১৯-৬ তেলক্ষেত্রটি দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

সিএনওওসি জানিয়েছে, পরীক্ষামূলক খনন থেকে দৈনিক ৪১৩ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৬৮ হাজার ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয়েছে।

রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির সিইও ঝোউ সিনহুয়াই ’দক্ষিণ চীন সাগরের পূর্বাঞ্চলীয় জলসীমায় তেল ও গ্যাস অনুসন্ধানে ধারাবাহিক সাফল্যের’ প্রশংসা করেছেন।

তিনি আরো বলেন, সিএনওওসি ’পরপর দুই বছর ধরে ১শ’ মিলিয়ন টন তেলক্ষেত্র আবিষ্কার করেছে, যা অফশোর তেল ও গ্যাস উৎপাদনের ক্রমাগত বৃদ্ধির জন্য একটি নতুন মেরুকরন তৈরি করে।’

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন বলছে, দক্ষিণ চীন সাগর বেশিরভাগ ক্ষেত্রেই আঞ্চলিক বিরোধের কারণে অপ্রকাশিত, তবে আবিষ্কৃত বেশিরভাগ তেল ও গ্যাসের মজুদ অপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকায় রয়েছে।

চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে। তবে ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের মধ্যে এটির বিরোধ রয়েছে।
সিএনওওসির প্রধান ভূতাত্ত্বিক জু চাংগুই বলেছেন, আবিষ্কারটি একটি ’বড় সাফল্য’।

মার্কিন সরকারের বিশ্লেষণ অনুসারে, চীন বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। গত বছর প্রতিদিন ১ কোটি ১১ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page