October 11, 2026, 12:11 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

স্পেনের খনি দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াসের একটি কয়লা খনিতে সোমবার দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরো দু’জন নিখোঁজ রয়েছেন। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মাদ্রিদ থেকে এএফপি এ খবর জানায়।

আস্তুরিয়াসের কেন্দ্রীয় সরকারের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ওই দুর্ঘটনায়  গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে দুজন পুড়ে আহত হয়েছে ও তৃতীয়জনের মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে।

স্থানীয় জরুরি পরিষেবাগুলো এক্স-এ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিট (গ্রিনীচ মান সময় ০৭৩০ টা) নাগাদ তারা ঘটনার খবর জানতে পেরেছে। পরে তাদের জানানো হয়, ‘একটি মেশিনে সমস্যা হয়েছে’, তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স-এ পোস্ট করা এক বার্তায় মৃতদের পরিবারের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ জানিয়েছেন এবং আহতদের ‘দ্রুত আরোগ্য’ কামনা করেছেন।

উদ্ধার অভিযানে কাজ করা জরুরি পরিষেবাগুলোকে তিনি ধন্যবাদ জানান।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page