August 8, 2026, 7:13 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর বংশালে ফাষ্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের নারীসহ ৬ জন দগ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজধানীর বংশালে বাংলাদেশ মাঠ এলাকায় ফাষ্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের ঘটনায় নারীসহ দগ্ধ ছয়।

একটি ভাসমান হকারের ফাস্টফুডের দোকানে সিলিন্ডারের লুজ পাইপ থেকে আগুনের সুত্রপাত হয়। এতে ফাস্টফুডের মালিক ও ক্রেতাসহ ৬ জন দগ্ধ হয়।

দগ্ধরা হলেন- রিমঝিম (১৬), মেহেদী হাসান (১৮), সাগর (২৫), ইকবাল (৩১), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)।

সোমবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে নগরীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বংশাল এলাকায় আগুনে দগ্ধ অবস্থায় ৬ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের চিকিৎসা চলছে।

তবে তাদের শরীরের দগ্ধের পরিমাণ কম। সাগর নামে একজনের ১১ শতাংশ পুড়ে গেছে। তাকে ভর্তি রাখা হয়েছে। বাকিদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।

জানা গেছে বংশালের বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্টফুডের দোকানে আগুন লেগে ৬ জন দগ্ধ হয়েছেন।

দোকানে থাকা গ্যাসের চুলার পাইপের গোলযোগের কারণে এই আগুনের ঘটনা ঘটে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page