September 28, 2026, 1:37 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

ইরান তার সামরিক সক্ষমতা দিয়ে সৌদি আরবকে সাহায্য করতে চায়

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, “আমরা বিশ্বাস করি ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয় দেশের জন্যই কল্যাণকর হবে এবং দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে।”

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান গত বৃহস্পতিবার বিকেলে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করে সেদেশের রাজার বার্তা হস্তান্তর করেন।

এ সময় সর্বোচ্চ নেতা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের শত্রু রয়েছে বলে উল্লেখ করে আরও বলেন, “এই শত্রুতামূলক উদ্দেশ্যগুলোকে অবশ্যই পরাস্ত করতে হবে এবং আমরা এ জন্য প্রস্তুত।”

ইরানের কিছু অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র এসব ক্ষেত্রে সৌদি আরবকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে।”

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, অন্যের উপর নির্ভর করার চেয়ে এটা অনেক বেশি ভালো যে, পশ্চিম এশীয় অঞ্চলের ভাইদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকবে এবং একে অপরকে সাহায্য করবে।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আজকের বৈঠকের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমি ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন ও সকল ক্ষেত্রে সহযোগিতার উদ্দেশ্য নিয়ে তেহরানে এসেছি এবং আমরা আশা করি গঠনমূলক আলোচনার মধ্যদিয়ে সৌদি আরব ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী হবে।”

আজকের বাংলা তারিখ



Our Like Page