March 16, 2026, 9:12 pm
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরান-রাশিয়া সম্পর্ক শক্তিশালী ও কৌশলগত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে ইরান-রাশিয়া সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী হিসেবে অভিহিত করে বলেছেন, রাশিয়াকে প্রধান ও কৌশলগত অংশীদার বলে মনে করে ইরান।

আইআরআইবি বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- “ভ্লাদিমির পুতিনের সাথে খুব ভালো এবং দীর্ঘ বৈঠক হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার একটি লিখিত বার্তা ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছি। এটি পুতিনের জন্য যেমন বার্তা ছিল তেমনি সমগ্র বিশ্বের জন্যও। এর মাধ্যমে গোটা বিশ্ব বুঝতে পেরেছে ইরান রাশিয়াকে তার প্রধান ও কৌশলগত অংশীদার বলে মনে করে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করে।”

সাইয়্যেদ আব্বাস আরাকচি আরও বলেন, “ইতিহাসে সম্ভবত আর কখনোই ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এত ঘনিষ্ঠ এবং শক্তিশালী ছিল না। আমরা সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছি যা ইরান-রাশিয়া সম্পর্কের মাত্রাকে আরও উচ্চ স্তরে নিয়ে গেছে।”

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনাকেও গঠনমূলক বলে বর্ণনা করে বলেছেন, তেহরান এবং মস্কোর সম্পর্কের উপর চলমান বিষয়াদি প্রভাব ফেলবে না।

তিনি জোর দিয়ে বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার হচ্ছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা সম্পর্কে আরাকচি বলেন, “যদিও আমেরিকার উদ্দেশ্য সম্পর্কে আমাদের মারাত্মক সন্দেহ রয়েছে, তারা যদি অবাস্তব দাবি উত্থাপন না করে তাহলে একটি সমঝোতা সম্ভব।”

সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনাকে রাশিয়া সমর্থন করে এবং পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের ন্যায্য অধিকারের বিষয়টি বিবেচনায় নিতে হবে।#

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page