September 27, 2026, 7:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকস্মিকভাবে ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার অভিযোগ করেছেন, রুশ বাহিনী এখনও সম্মুখসারিতে গোলাবর্ষণ ও হামলা চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের ক্রামাতরস্ক থেকে এএফপি জানায়, তিন বছর ধরে চলা এই যুদ্ধের মধ্যে ৩০ ঘণ্টার এই যুদ্ধবিরতি হবে সবচেয়ে বড় বিরতি।

তবে যুদ্ধবিরতির আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করলেও হামলা বন্ধ করেনি।

তিনি বলেন, ‘বিভিন্ন ফ্রন্টলাইনে ইতোমধ্যেই রাশিয়ার ৫৯টি গোলাবর্ষণ এবং পাঁচটি আক্রমণের ঘটনা ঘটেছে।’

জেলেনস্কি জানান, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রধান ওলেক্সান্দ্র সিরস্কির স্থানীয় সময় সকাল ৬টা (গ্রিনিচ সময় ০৩:০০টা) পর্যন্ত দেওয়া প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তার ভাষ্যমতে, শনিবার মধ্যরাত পর্যন্ত (গ্রিনিচ সময় ২১:০০টা) ছয় ঘণ্টায় রুশ বাহিনী ৩৮৭ বার গোলাবর্ষণ এবং ১৯টি হামলা চালিয়েছে। রুশ ড্রোন ব্যবহার হয়েছে ২৯০ বার।

জেলেনস্কি বলেন, ‘সার্বিকভাবে ইস্টারের সকালে আমরা বলতে পারি, রুশ বাহিনী যুদ্ধবিরতির একটি ‘সাধারণ ছাপ’ তৈরি করতে চায়, কিন্তু কিছু জায়গায় তারা এখনো বিচ্ছিন্নভাবে অগ্রসর হওয়ার এবং ইউক্রেনকে ক্ষয়ক্ষতির চেষ্টা করছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page