September 25, 2026, 2:40 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।

শনিবার বিকেল সাড়ে তিনটায় নাটোর প্রেসক্লাবে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

পিআইবি’র প্রশিক্ষক ও প্রশিক্ষণের সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের জুনিয়র সহ সভাপতি মো. শহীদুল হক সরকার এবং দৈনিক দিনকালের সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম মনজুর-উল-আল-হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। মৌলিক সাংবাদিকতায় বহনযোগ্য ডিভাইসের কার্যকর ব্যবহার, ফ্যাক্ট চেকিংসহ সারাদেশে গণমাধ্যম কর্মীদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানে পিআইবি প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত প্রশিক্ষণে মৌলিক সাংবাদিকতা ছাড়াও ফ্যাক্টচেক, ফ্যাক্টচেকিং টুলস, ফ্যাক্টচেকিং : ছবি যাচাই, মোজো : ডিভাইস/ টুলস সেটিংস, স্টোরিবোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা, শর্ট নির্বাচন ও ব্যবহার, ইন্টারভিঊ ফ্রেমিং, অডিও-ভিডিও শট নির্বাচন ও ভিডিও শুট, ভিডিও সম্পাদনা বিষয়ক সেশন উপস্থাপন করা হয়।

এর আগে নাটোর প্রেসক্লাবে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের একই বিষয়ের উপর তিনদিনের প্রশিক্ষণ দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page