October 10, 2026, 7:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সিলেটে বাসাবাড়ি ও ধানক্ষেতে মিলছে লুট হওয়া পাথর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের ‘সাদাপাথর’ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে অভিযান চলছে। ইতোমধ্যে বিভিন্ন ক্রাশার মিল থেকে উদ্ধার হয়েছে পাথর। এবার সেই পাথরের দেখা মিললো ধানক্ষেতও, এমনকি বাসাবাড়ি থেকেও এসব পাথর উদ্ধারের খবর জানিয়েছে প্রশাসন।

সবশেষ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার ছালিয়া গ্রাম থেকে এসব পাথর উদ্ধার করা হয়। যেখানে প্রায় ৫ হাজার ১০০ ফুট পাথর উদ্ধার করা হয়েছে।

এ অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ।

সংশ্লিষ্টর জানান, ইতোমধ্যে বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে। এবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধানক্ষেতে অভিযান শুরু করে প্রশাসন। একযোগে অভিযান চালানো হয় সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও ছালিয়া গ্রামে। এ অভিযান চলাকালে ছালিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়। কারো কারো বাড়ির উঠানে কিংবা পথের ধার থেকে পাথর উদ্ধার করা হয়েছে। এসব লাতাপাতায় লুকানো অবস্থায় ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ বলেন, অভিযানে প্রায় ৫ হাজার ১০০ ফুট পাথর উদ্ধার করা হয়েছে। বাসাবাড়ি কিংবা ধানক্ষেত থেকে পাথর উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page