September 25, 2026, 3:33 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

আমাকে যেভাবে দেখেছেন আমি তেমনই আছি ও থাকব : সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেন, ‘আগে আমাকে যেভাবে দেখেছেন, আমি তেমনই আছি, তেমনই থাকব।’ পাথরখেকোদের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এ কথা বলেন।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন নতুন ডিসি। এর আগে গত সোমবার মো. সারওয়ার আলম সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পান।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) সারওয়ার আলম এই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। সাবেক ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজ তাকে দায়িত্ব হস্তান্তর করেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন জেলা প্রশাসক বলেন, ‘বেশ কয়েকটা বিষয় আমার অগ্রাধিকার থাকবে। আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য—এ বিষয়গুলো। সব কাজেই আমার অগ্রাধিকার থাকবে, তবে এ কয়েকটা কাজে আমার বিশেষ অগ্রাধিকার থাকবে।’

নতুন জেলা প্রশাসক বলেন, ‘সিলেট হচ্ছে প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যা যেন প্রকৃতির মতোই থাকে, আমরা সবাই মিলে চেষ্টা করব। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে এটা হতে হবে টেকসই উন্নয়ন। সিলেট যেহেতু পর্যটন এলাকা, যেহেতু এখানে প্রচুর পর্যটক আসেন, কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ বিনষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হবে।’

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সবাই মিলে কাজ করলে সিলেটের প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে। তিনি আজ বিকেলে সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করবেন।

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা, পর্যটনকেন্দ্র ও পাথর কোয়ারি থেকে ব্যাপকভাবে বালু ও পাথর লুট শুরু হয়। সম্প্রতি সাদাপাথর পর্যটনকেন্দ্রে গণলুটের ঘটনা ঘটে, যা দেশ–বিদেশে সমালোচিত হয়েছে। মোহাম্মদ শের মাহবুব মুরাদকে এ ঘটনার পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page