July 28, 2026, 6:14 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ে সরকারি বই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম, সহকারী শিক্ষক আব্দুস সালাম এবং ভাংড়ি ব্যবসায়ী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ঘটনায় পুলিশ প্রধান শিক্ষক মোহাম্মদ আলম ও দোকানদার মানিককে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে সোপর্দ করেছে। তবে সহকারী শিক্ষক আব্দুস সালাম এখনও পলাতক।

জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট) বিপিবি উচ্চ বিদ্যালয়ের স্টোর রুম থেকে বিভিন্ন শ্রেণির ৫৬৪ কেজি সরকারি পাঠ্যবই স্থানীয় ভাংড়ি ব্যবসায়ী মানিকের কাছে বিক্রি করা হয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ শান্তিবাগ এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি বই উদ্ধার করেন।

পরে তিনি রাতেই পীরগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আলম ও দোকানদার মানিককে গ্রেপ্তার করে।

আটকের আগে প্রধান শিক্ষক মোহাম্মদ আলম বলেন, কয়েকদিন আগে স্টোর রুমে একটি বিষধর সাপ মারা হয়। বুধবার ফের সাপ দেখা দিলে স্টোর রুম পরিষ্কার করা হয়। আমাকে না জানিয়েই সহকারী শিক্ষক আব্দুস সালাম পুরাতন বইগুলো বিক্রি করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ জানান, সরকারি বই বিক্রির ঘটনায় ইউএনও’র নির্দেশে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, সরকারী বই বিক্রি করার অভিযোগে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এদের মধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে। একজন পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page