September 24, 2026, 1:33 pm
শিরোনামঃ
যশোরের শার্শার নাশকতা মামলার আসামি যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র কারখানার সন্ধান ; আগ্নেয়াস্ত্রসহ ৪ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে যৌথবাহিনী। এসময় চার সন্ত্রাসী ও তৈরিকৃত দেশীয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে কারখানা থেকে চারজন সন্ত্রাসীকে আটক করে।

আটকৃতরা হলো – চট্টগ্রামের বাঁশখালী থানার ছনুয়া গ্রামের ফয়েজ আহমেদের ছেলে কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজারের মহেশখালীর ফকির ঝুমপাড়ার মো. নুরুল ইসলামের ছেলে মো. রুমন (২৫), সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর গ্রামের মো. মোর্শেদের ছেলে মো. আশিক (৩৫) এবং নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিণ হাতিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমির ইসলাম (৪০)।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, সলিমপুর ইউনিয়নের দুর্গম জঙ্গল সলিমপুর পাহাড়ে গোপনে অস্ত্র তৈরি হচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সেখানে যৌথ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে এসব অস্ত্র তৈরির হোতা চার সন্ত্রাসীকে আটক করা হয়।

পরে চার সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে যৌথবাহিনী অস্ত্র তৈরির কারখানা থেকে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি রামদা, ওয়াকিটকি চার্জারসহ দু’টি, মেগাফোন একটি, প্যারাসুট ফ্লেয়ার চারটি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

অভিযান শেষে গ্রেফতার সদস্যদের নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ৯ নম্বর সমাজের দিনার ঘোনা এলাকার একটি ঘর থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। ঘরটিতে বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামও পাওয়া গেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুরে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। সেখান থেকে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত চার সন্ত্রাসী ও তৈরিকৃত দেশীয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও নানান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page