September 24, 2026, 10:59 am
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে গ্রাম আদালতের অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক সভা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি, পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আবু সোরহাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ৯ টি উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণদের নিয়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।

সভায় গ্রাম আদালত গৃহীত মামলার চিত্র, ইউনিয়ন পর্যায়ের চ্যালেঞ্জসমূহ, শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনা করা হয়। গ্রাম আদালত সক্রিয়করণে করণীয় আইন-এর সংশোধনীয় নিয়েও আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমির হোসেন, এভিসিবি-১১১ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শরিফুল ইসলাম, প্রজেক্ট এনালাইসিস্ট শরিফা পারভীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসউদা বেগম, জেলা উপজেলা সমন্বয়কারী মোছা. রুবিনা বেগম।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page