November 27, 2026, 11:40 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

বরিশালে আইনি সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালে যৌন ও লিঙ্গভিত্তিক এবং পারিবারিক সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিতে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বরিশাল শাখা এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মো. মহসিন মন্টু। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম (ভারপ্রাপ্ত) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, ব্লাস্ট বরিশাল ইউনিটি সমন্বয়কারী এ্যাডভোকেট সাহিদা তালুকদারসহ অনেকে।

সভায় অতিথিরা যৌন ও লিঙ্গভিত্তিক এবং পারিবারিক সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিতে করণীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page