November 27, 2026, 11:28 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে উখিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসত ঘর থেকে ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহকাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) সহকারি পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম।

আটক সৈয়দুল আমিন (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের নুরুল বশরের ছেলে।

রেফাতুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের জনৈক ব্যক্তির বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি মজুদের খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ২/৩ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

বস্তাটি খুলে পাওয়া যায় ৮০ হাজার ইয়াবা

“পরে বসত ঘরটি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে পাওয়া যায় ৮০ হাজার ইয়াবা। “

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এপিবিএন সহকারি পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page