September 24, 2026, 10:41 am
শিরোনামঃ
মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার নির্দেশদাতা ল‌তিফ মোল্লা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দুল ল‌তিফ মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল ল‌তিফ মা‌নিকগ‌ঞ্জের ঘিওর উপ‌জেলার বড় ঠাকুরকা‌ন্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দি‌কে রাজবাড়ীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নি‌শ্চিত করেন।

পু‌লিশ সুপার বলেন, পু‌লিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামি অপু কাজীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এই লতিফ হুজুরের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তার নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন ক‌রা হয়েছে। অভিযান চা‌লিয়ে তাকে মা‌নিকগঞ্জ থে‌কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ল‌তিফ মোল্লা নুরাল পাগ‌লার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসং‌যোগ, চু‌রি, জখম, হত্যা ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানো মামলার আসামি। এই মামলায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া পু‌লি‌শের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া এই মামলায় অভি মন্ডল রঞ্জু (২৯) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মন্ডলের ছেলে।

এদিকে, সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বা‌দী হয়ে অজ্ঞাতনামা সাড়ে ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page