July 31, 2026, 7:58 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

যশোরে ৩ কোটি ৮ লাখ টাকা মূল্যের ১৭টি স্বর্ণের বারসহ একজন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরে ১৭টি স্বর্ণের বারসহ সঞ্জয় সরকার (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দারাজহাট এলাকার হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

পরে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি নয়শ’ ৩৪ গ্রাম। যার বাজারমূল্য ৩ কোটি ৮ লাখ ৩১ হাজার টাকা।

আটক সঞ্জয় সরকার ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার ধুলঝোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে যশোর বিজিবি’র একটি টিম অভিযান চালিয়ে স্বর্ণসহ সঞ্জয়কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সঞ্জয় সরকার বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য সাতক্ষীরা সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি।

আটক সঞ্জয়কে  যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর ও এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

আজকের বাংলা তারিখ



Our Like Page