October 11, 2026, 5:37 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফরিদপুরের ভাঙ্গায় সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা পরিষদ, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, আন্দোলনকারী হাজার হাজার জনতা উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে সরকারি বিভিন্ন অফিস ভেঙে চুরমার করে ও আগুন ধরিয়ে দেয়। এছাড়া থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎ বেলা  ২টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

যেকোনো সময় আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছিল।

সর্বশেষ খবরে জানা গেছে, পুরো মহাসড়ক এবং ভাঙ্গা উপজেলা বাজার এখন আন্দোলনকারীদের দখলে। প্রথমে তারা ভাঙ্গা থানায় হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এরপর উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে হামলা এবং অগ্নিসংযোগ চালায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংঘর্ষে জড়ানোর পরিবর্তে নিরাপদ স্থানে অবস্থান নিচ্ছেন। আন্দোলনকারীরা দফায় দফায় মহড়া দিচ্ছে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page