September 23, 2026, 5:19 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যার পর লাশ গুম করে স্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জে ড্রামের ভেতর থেকে দু’পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। মূলত আর্থিক ও পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত জনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসপি মোহাম্মদ জসিমউদদীন এ তথ্য জানান।

তিনি জানান, ফতুল্লার উত্তর শিয়ারচর এলাকার একটি নির্জন স্থানে ড্রামের ভেতর থেকে দু’পা বিচ্ছিন্ন অবস্থায় অর্ধগলিত নয়নের মরদেহ উদ্ধার করা হয়। পরে অল্প সময়ের মধ্যে তার পরিচয় শনাক্ত করে কয়েক ঘন্টার মধ্যে এ ঘটনায়  জড়িত সাতজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০), তার দুই মেয়ে সুমনা (২০), সানজিদা (১৮), পরকিয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫), চয়ন (৩৮), মানিক (৩২) ও জুয়েল (৩০)।

এদের মধ্যে নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা দুই মেয়ে সুমনা-সানজিদা ও চয়নকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আটক করে পুলিশ। মানিককে ফতুল্লার পিলকুনির যে স্থান থেকে নয়নের খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে সেখান থেকে আটক করা হয়। জুয়েলকে ফতুল্লা তার নিজ এলাকা থেকে আটক করা হয়।

পরে সাবিনা ও রাসেলের দেয়া তথ্য মতে  মঙ্গলবার রাতেই পিলকুনি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হামিদা বেগমের বাড়ির সামনে থেকে খণ্ডিত ২টি পা উদ্ধার করা হয় বলে জানান এসপি মোহাম্মদ জসিমউদদীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page