September 23, 2026, 3:55 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪ জেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে আজ শনিবার ভোর পর্যন্ত মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায় টাস্কফোর্স। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায়।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।

তিনি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করায় ওই ২৪ জেলেকে আটক করা হয়েছে।

অভিযানে অংশগ্রহণ করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন, নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ জানান, অভিযান চলাকালীন সময়ে মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে টহল কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে চাঁদপুর নৌ থানায় ৫ মামলায় ২১ জন, হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে ২ মামলায় ৩ জনকে নৌকা ও জালসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অভিযান শেষে অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় বলেন, সরকার ঘোষিত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এ সময়ে ইলিশ আহরণে লিপ্তদের বিরুদ্ধে জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page