September 25, 2026, 11:22 am
শিরোনামঃ
জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের ভারত সীমান্তসংলগ্ন ইছামতি নদী থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশের খোশালপুর অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরের দিকে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। নিহত জুয়েল রানা খোসালপুর গ্রামের আনারুল হকের ছেলে। তবে মৃত জুয়েল রানা মানষিক ভারসাম্যহীন ছিল বলে বিজিবি জানায়।

মহেশপুর ৫৮-বিজিবির পরিচালক লে. কর্ণেল রফিকুল আলম বলেন, বুধবার সকাল ১১ টার দিকে বাড়ি থেকে শুণ্য লাইন হতে দুই শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠে জমি থেকে ঘাষ কাটতে যায় জুয়েল রানা। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে বৃহস্পতিবার সকালে তার পরিবারের সদস্যরা বিজিবি’কে জানায় জুয়েল রানাকে খুজে পাওয়া যাচ্ছে না।

এরপর বিজিবি সীমান্ত এলাকায় অনুসন্ধান শুরু করে। কিছুক্ষণ পর ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানা অধ্যুষিত একটি অংশে জুয়েল রানার মৃতদেহ পাওয়া যায়। পাশেই ক্ষেতে তার ব্যবহৃত প্যান্ট, শার্ট পাওয়া যায়।

তিনি আরো জানান,ধারনা করা হচ্ছে মানষিক ভারসাম্যহীনতার কারনে কোন কারন বশত নদীর পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।

তবে স্থানীয়রা বলছে জুয়েলসহ একই গ্রামের তিন যুবক একসঙ্গে সীমান্ত এলাকায় যাতায়াত করত। তারা অবৈধ মালামাল আনার সঙ্গে জড়িত ছিল বলেও তাদের সন্দেহ।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, দুপুরে খবর পেয়ে আমরা সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানা অধ্যুষিত একটি অংশে জুয়েল রানার মৃতদেহ দেখতে পাই। তিনি আরও বলেন শুনেছি জুয়েলসহ কয়েকজন ভারত থেকে অবৈধ মালামাল আনার কাজ করতো।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন,ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page