November 28, 2026, 1:46 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র আবার হামলা করলে বড় চমক দেখানো হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করলে ইরান ‘আরও বড় চমক’ দেখাতে বাধ্য হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি মঙ্গলবার (১৯ মে) সামাজিক যেগাাযোগমাধ্যম এক্সে এ সতর্কবার্তা জানিয়েছেন।

পোস্টে আরাগচি বলেছেন, যুদ্ধ শুরুর দুই মাসেরও বেশি সময় পর মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা কয়েক ডজন যুদ্ধবিমান হারিয়েছে, যার সম্মিলিত মূল্য শত শত কোটি ডলার। তিনি দাবি করেন, প্রথম যে মার্কিন বিমানটি ভূপাতিত হয়েছে সেটি ছিল অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান এবং ইরানের সশস্ত্র বাহিনীই এটি ধ্বংস করেছে।

আরাগচি আরও বলেন, এ যুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে তিনি নিশ্চিত যে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের হামলা চালায়, তবে ইরান তাদের জন্য আরও অনেক বড় চমক তৈরি করবে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। প্রায় ৪০ দিন যুদ্ধ চলার পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনও চলছে।

তবে যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে ফের বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি আশা করেন আর যুদ্ধ করতে হবে না, কিন্তু প্রয়োজনে ইরানের ওপর আরেকটি বড় আঘাত হানা সম্ভব। ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই আরাগচি তার জবাবি পোস্ট করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page