September 25, 2026, 8:34 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহজালাল মিয়া (৫০) ওই গ্রামের মৃত নিয়ামতউল্লাহ শেখের ছেলে। তিনি বাঁশের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত গোলাম হোসেন (৩৫) নিহতের বড় ভাই মৃত শাহ জামালের ছেলে।

নিহতের স্ত্রী পারুল বেগম জানান, শনিবার দিবাগত রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পাশের বারান্দার কক্ষে ঘুমিয়ে ছিলেন তার স্বামী শাহজালাল মিয়া। রাত আনুমানিক ২টার দিকে গোঙানির শব্দ শুনে ঘুম থেকে উঠে বাইরে বের হলে তিনি ওই কক্ষ থেকে গোলাম হোসেনকে পালিয়ে যেতে দেখেন। পরে ঘরে ঢুকে স্বামীর গলাকাটা মরদেহ দেখতে পান।

নিহতের ছেলে পাঞ্জু মিয়ার অভিযোগ, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই নিজের স্ত্রীকে মারধর করতেন। এসব বিষয়ে তার বাবা শাহজালাল মিয়া তাকে শাসন করতেন।

তিনি আরও অভিযোগ করেন, কিছুদিন আগে গোলাম হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে আহত করেন। এরপর তার স্ত্রী ঢাকায় চলে যান। পারিবারিক ওই বিরোধের জেরেই গোলাম হোসেন তার বাবাকে হত্যা করে থাকতে পারেন বলে তাদের ধারণা।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page