July 15, 2026, 5:23 pm
শিরোনামঃ
মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে ইরানের চিঠি যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিল ইরান
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় লরিতে দুর্বৃত্তদের হামলা ; চট্টগ্রামের মিরসরাই থেকে চালকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত লরিতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত লরি চালক জামাল উদ্দিনের (৫৬) রক্তাক্ত মরদেহ চট্টগ্রামের মিরসরাই থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চালকের নাম মো. জামাল উদ্দিন ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচার মৃত মুনাফ বেপারীর ছেলে।

চালকের সহকারী বেলাল হোসেন জানান, ভোর প্রায় ৩টার দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয় লরিটি। ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার ব্রিজ এলাকায় পৌঁছালে সরু সড়কের কারণে গাড়ির গতি কমে যায়। এ সময় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে লরিতে হামলা চালায়। তারা প্রথমে লরির সামনের গ্লাস ভাঙচুর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে চালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থাতেও চালক জামাল উদ্দিন তাকে কোথাও না থেমে গাড়ি চালিয়ে যেতে বলেন। তিনি আতঙ্কিত অবস্থায় লরি চালিয়ে ফেনী পর্যন্ত পৌঁছান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে পথেই চালকের মৃত্যু হয়। পরে অন্য চালকদের সঙ্গে যোগাযোগ করে লরিটি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের ফারদিন মডেল পাম্প এলাকায় নিয়ে আসেন।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, খবর পেয়ে আমরা জোরারগঞ্জের ফারদিন মডেল পাম্প এলাকা থেকে চালকের মরদেহ উদ্ধার করেছি। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। যেহেতু ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে, তাই সংশ্লিষ্ট থানা পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page