August 1, 2026, 4:05 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় গাছ থেকে কলার ছড়া চুরির প্রতিবাদ করায় মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিহতের মরদেহ তার নিজ ঘরে রেখে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে ধরে পুলিশে দিয়েছেন ক্ষুব্ধ স্থানীয়রা।

শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোনাফ হাজির পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তোহা পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আনোয়ার নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আনোয়ার একই এলাকার এজাহার মিয়ার ছেলে।

নিহতের ভাগ্নে শওকত মোরশেদ জানান, শুক্রবার রাতে প্রতিবেশী আনোয়ার ও বাবুল নামে দুই ব্যক্তি গাছ থেকে কলার ছড়া কেটে নামাচ্ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে তিনি চোরদের সাথে বাগ্‌বিতণ্ডায় জড়ান এবং ঘরে গিয়ে তাঁর মামা তোহাকে জানান।

মোহাম্মদ তোহা ঘটনাস্থলে পৌঁছে চুরির প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে টর্চলাইট ও ভারী বস্তু দিয়ে তাঁর মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত ও মারধর করে। আঘাতের চোট সামলাতে না পেরে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

পরে তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তোহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে পরিবারের সদস্যদের সঙ্গে খুনি আনোয়ার নিহতের মরদেহ তার ঘরে দিয়ে যান। পরে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page