September 25, 2026, 4:54 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় স্বামীর বাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন স্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় চলে যাওয়ার জেরে ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর স্বজনরা এ ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেজুরতলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে রফিউদ্দিন প্রথমে একই গ্রামের ছনিয়া খাতুনকে বিয়ে করেন। মালয়েশিয়ায় অবস্থানকালে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, পরে ছনিয়া খাতুন এক ইতালিপ্রবাসীর সঙ্গে চলে যান। বিষয়টি পরবর্তীতে থানার মাধ্যমে নিষ্পত্তি হলে তিনি ওই ব্যক্তির সঙ্গেই বসবাস শুরু করেন।

এরপর দেশে ফিরে রফিউদ্দিন একই গ্রামের রিমা খাতুনকে বিয়ে করে প্রায় এক বছর সংসার করেন। তবে পরে তিনি আবার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করে তাকে নিয়ে মালয়েশিয়ায় চলে যান বলে জানা গেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা বুলডোজার দিয়ে রফিউদ্দিনের বাড়ি ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে।

নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন বলেন, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। তবে ক্ষোভের বশে বাড়িঘর ভাঙচুর না করে আইনের আশ্রয় নেওয়াই উচিত ছিল।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page