September 25, 2026, 4:18 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়ায় ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) হাসিবুল হাসান ও সোহেল রানা নামে দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে পিয়াদাপাড়ার বাসিন্দা সোহেল রানার বাড়িতে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) তারা আবার ওই বাড়িতে গিয়ে আরও টাকা দাবি করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে উত্তেজিত জনতা দুইজনকে গণধোলাই দেয়। খবর পেয়ে বাঘা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আটক হাসিবুল হাসান (২৫) নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি চাকরিচ্যুত সেনাসদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর আটক সোহেল রানা (২৮) একই উপজেলার মারিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘আটক দুজন বর্তমানে থানায় রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তবে আটক দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page