September 25, 2026, 4:11 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।

 

রবিবার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। বেনাপোল পোর্ট থানার এসআই সুজাতউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আভিযানিক দলটি বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পার্শ্বে দিঘীরপাড় গ্রামস্থ মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে জনৈক কবির হোসেনের হার্ডওয়্যারের দোকানের সামনে অবস্থান নেয়। সেখান থেকেই সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চৌদ্দ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

তিনি আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক ও ১টি সিআরসহ ৪টি মামলা রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page