ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর ‘সঞ্জীবন প্লাটুন’ এর সদস্যদের উদ্যোগে ৩২ জন স্বেচ্ছাসেবী সদস্যের সক্রিয় অংশগ্রহণে সরকারি ১ একর খাস জমিতে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
মাগুরা জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিনের দিক নির্দেশনা মোতাবেক ০২ নং আঠারখাদা ইউনিয়নের ৩৫ নং মৃগীডাংগা মৌজার ১৪৭২ নং দাগের ০১ নং খতিয়ানভুক্ত প্রায় ১.০ একর সরকারি খাসজমিতে চারাগুলো রোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মাগুরা সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা: আসমা আক্তার, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রোকন উদ্দীন, টিআই রোকেয়া খাতুন, প্রশিক্ষক আবু হুসাইন আহমেদ এবং আঠারখাদা ইউনিয়নের বিভিন্ন পদবীর আনসার-ভিডিপির সদস্যবৃন্দ। সরকারি ১ একর খাস জমিতে সাত প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।
গাছগুলো হলো মেহগনি ২৫টি, চালতা ১৩টি, জলপাই ১২, আমলকি ১৫টি, হরিতকি ১০টি, কাঠবাদাম ১২টি ও নিম ১৩টি।