November 27, 2026, 8:54 am
শিরোনামঃ
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরে দুই যুবলীগ নেতা আটক

ইয়ানূর রহমান : যশোর সদর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান ও ষষ্ঠীতলা এলাকার আশিকুজ্জামানকে পুলিশ আটক করেছে। তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার সুত্রে জানা যায়, গত ২৮ আগস্ট সন্ধ্যার পর শহরের কাঠালতলা এলাকায় যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল করেন। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই রেজাউল করিম জানান, আটক আশিকুজ্জামান ষষ্ঠীতলা এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, ২০২৪ সালের ৪ আগস্ট যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আশিকুজ্জামানকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

দুইজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page