September 25, 2026, 11:17 am
শিরোনামঃ
জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকদের প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ব্যাংকের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক শরিফুজ্জামান সোহাগের বিরুদ্ধে এই কারসাজির অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে গত তিন দিন ধরে অভিযুক্ত কর্মকর্তা পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

গ্রাহকদের হাতে ব্যাংকের টাকা জমা দেওয়ার সঠিক রসিদ থাকলেও, ব্যাংকের মূল হিসাবে সেই টাকার কোনো হদিস মিলছিল না। সম্প্রতি এক গ্রাহক ব্যাংক হিসাব চেক করতে এসে এই গরমিল দেখতে পান। এরপর আরও বেশ কজন গ্রাহক ব্যাংকে এসে জানতে পারেন, তাদের অ্যাকাউন্টেও জমানো টাকা জমা হয়নি।

অভিযুক্ত কর্মকর্তা শরিফুজ্জামান গত পাঁচ বছরের বেশি সময় ধরে ওই শাখায় কর্মরত ছিলেন। এই দীর্ঘ সময়ে গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি ১১ শতাংশ উচ্চ মুনাফার লোভ দেখিয়ে এফডিআর (স্থায়ী আমনত)-এর নামে গ্রাহকদের কাছ থেকে এই টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। টাকা নেওয়ার পর ব্যাংকের রসিদ দিলেও তা মূল সিস্টেমে এন্ট্রি করেননি তিনি।

ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যাংক চত্বরে ভুক্তভোগী গ্রাহকদের ভিড় বাড়তে থাকে। বারিগাঁও এলাকার জাকিয়া সুলতানা ও বেজগাঁও এলাকার জুথি আক্তার জানান, তারা প্রত্যেকে ৭ লাখ টাকা করে ব্যাংকে জমা দিলেও হিসাব যাচাই করে দেখতে পান সেখানে কোনো টাকা নেই। এছাড়া আড়িয়লপাড়ার নাছির হাওলাদার ১৫ লাখ এবং অন্য এক গ্রাহকের পরিবার থেকে লক্ষাধিক টাকা জমা না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, মাত্র কয়েকজন গ্রাহকেরই ১ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের তথ্য মিলেছে। ক্ষতিগ্রস্তদের ধারণা, ভুক্তভোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে এবং কেলেঙ্কারির মোট পরিমাণ আরও অনেক বেশি হবে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান এবং পুলিশ প্রশাসন দ্রুত ব্যাংক পরিদর্শনে যান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাংকের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউএনও হাছিবুর রহমান জানান, গ্রাহকদের হাতে থাকা রসিদ এবং ব্যাংকের নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে পলাতক কর্মকর্তা শরিফুজ্জামান এবং শ্রীনগর শাখার ব্যবস্থাপক মো. শরিফুদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে অগ্রণী ব্যাংকের মুন্সিগঞ্জ শাখার জোনাল হেড মিজানুর রহমান জানিয়েছেন, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রধান কার্যালয় থেকে অডিট টিম এসে পুরো বিষয়টি তদন্ত করবে এবং এর সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও ছাড় দেওয়া হবে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page