November 27, 2026, 8:54 am
শিরোনামঃ
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের একতাপুর আমতলা বাজারে কিশোরী নিঝুম খাতুন হত্যা মামলার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে একতাপুর আমতলা বাজারে আয়োজিত মানববন্ধনে নিহত নিঝুমের মা তাসলিমা খাতুনসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিঝুম হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে নিহত নিঝুমের মা তাসলিমা খাতুনসহ মো. শুকুর আলী, রশিদ, আসাদুল, নাজমুল, মোসলেম, ওমর আলী, বিল্লাল, সোনাভান, সুফিয়া, লাকি, নিপা, হাবিবা ও সুমি খাতুন বক্তব্য দেন।

বক্তারা বলেন, নিঝুমকে যারা হত্যা করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নির্মম ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষ বিভিন্ন স্লোগান দিয়ে নিঝুম হত্যার প্রতিবাদ জানান এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি করেন। এ সময় পুরো এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, নিঝুম খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page