October 6, 2026, 6:32 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক

ইয়ানূর রহমান : যশোর শহরে ২৪০ পিস ইয়াবাসহ হত্যা ও অস্ত্র মামলার আসামি রকি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৩টার দিকে যশোর শহরের মুজিব সড়ক রেলগেট এলাকার রেল কলোনির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি রেলগেট পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম বাবুলের ছেলে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের সুত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রেল কলোনি এলাকায় দুই ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ রকিকে আটক করলেও অপরজন পালিয়ে যায়। পরে রকির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচরে থাকা একটি নীল রঙের জিপার পলিথিনের ভেতর থেকে ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে রকি পুলিশকে জানান, তার সাথে ছিলো রেলগেট পশ্চিমপাড়ার মুন্না। রকি আরও জানায়, যশোরের রেলগেট এলাকার শাহিন নামে এক ব্যক্তির কাছ থেকে পাইকারি দামে ইয়াবা কিনে শহরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করছিল। এ ঘটনায় আটক রকি ও পলাতক মুন্নার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, আটক রকির বিরুদ্ধে এর আগেও হত্যা, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে নয়টি মামলা রয়েছে।



Our Like Page